২৭ বছর পর এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

পরিচয় গোপন রেখে ২৭ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপন। অবশেষে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল

2026-09-27T17:58:41+00:00
2026-09-27T18:00:23+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
২৭ বছর পর এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
সহযোগী আসামি জয়নাল সরদার। ছবি : সময়ের আলো
পরিচয় গোপন রেখে ২৭ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপন। অবশেষে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল এসআরবি-৮ এর হাতে গ্রেফতার হয়েছেন এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার (৫৫)।

জয়নাল বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-৮ ও ৬ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করা হয়।

১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত হত্যা মামলার (যার নং-৫, তারিখ- ২৪/০৯/১৯৯৯) আসামি জয়নাল সরদার।

ওই মামলায় আদালতের বিচারক জয়নাল সরদারকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 


এসআরবি সূত্রে আরও জানা গেছে, যে চাঞ্চল্যকর হত্যা মামলায় খুনি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার।
আসামি জয়নাল দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, গ্রেফতার আসামি জয়নাল সরদারকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   এরশাদ শিকদার  সহযোগী গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: