ছেলের জন্মদিনে কোথায় ঘুরতে গেলেন অপু বিশ্বাস

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে

2026-09-28T14:47:59+00:00
2026-09-28T14:49:37+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ছেলের জন্মদিনে কোথায় ঘুরতে গেলেন অপু বিশ্বাস
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ২:৪৯ পিএম
ছেলে জয়ের সঙ্গে অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে বিশেষ উপহার দিয়েছেন অপু, ঘুরতেও গিয়েছেন একসঙ্গে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে মা-ছেলে। 

ছবিটি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে অপু লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’ অর্থাৎ, জয়ের ১০ম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন মা-ছেলে।

ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে অপু যে এমন বিশেষ আয়োজন করেছেন, তাতে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা। জন্মদিনে জয়কে শুভেচ্ছায় ভাসিয়েছেন শুভার্থীরা।


এর আগে, রোববার জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

সময়ের আলো/মহু
  বিষয়:   জন্মদিন  অপু বিশ্বাস  আব্রাম খান জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: