অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক ভালো : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কোনো

2026-09-29T12:25:41+00:00
2026-09-29T12:25:41+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক ভালো : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কোনো কোনো ক্ষেত্রে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এলপি গ্যাসের সংকট নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে এলপি গ্যাসের কোনো সংকট নেই। আমদানিকারক ও অপারেটদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।


মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সরকার বিব্রত বলে জানান তথ্য উপদেষ্টা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মাঠে নামানোর কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ের চেয়ে নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে সরকার। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অন্তর্বর্তী সরকার  আমল  তুলনা  বর্তমান  পরিস্থিতি  অনেক ভালো  তথ্য উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: