হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেল ছাত্রলীগ!

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসির জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক রেখে গেছেন— এমন একটি

2026-09-29T16:40:48+00:00
2026-09-29T16:40:48+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেল ছাত্রলীগ!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
ওসির জন্য রেখে যাওয়া ছাত্রলীগের কেক। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসির জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক রেখে গেছেন— এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি একটি ভুয়া তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের টিএরোড ফকিরাপুলের ওপর একটি কেক রেখে যান নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ভিডিওটি ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে এক অজ্ঞাত ব্যক্তির কণ্ঠ শোনা যায়। অজ্ঞাত কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য এই কেক পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার দাবি করা হয় এবং ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও উল্লেখ করা হয়। এছাড়া ভিডিওতে সদর থানার ওসিকে সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেকটি খাওয়ার অনুরোধ জানানো হয়।


যে কেকটি রেখে যাওয়া হয়েছিল, তার ওপরে লেখা ছিল, ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’। নিচে লেখা ছিল, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য।’ কেকটিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, বাস্তবে এই শহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো অস্তিত্ব বা ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার জন্য তারা এসব করছে। এসব করে তারা কোনো রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না এবং তাদের বিষয়ে ছাত্রদল বরাবরের মতোই সতর্ক ও সোচ্চার আছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, কেক রেখে যাওয়ার এই ঘটনার বাস্তব কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শেখ হাসিনা  জন্মদিন  কেক  ওসি  ছাত্রলীগ  আওয়ামী লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: