সিংগাইরে গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে গণধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুজনও

2026-09-29T17:05:40+00:00
2026-09-29T17:05:40+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিংগাইরে গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেফতার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
গ্রেফতার আসামিরা। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে গণধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুজনও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম পিপিএম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার কাপালিপাড়া গ্রামের ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহাদাত হোসেন (১৯) ও মোল্লাপাড়া গ্রামের লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের মাসুদ (২২)।

তদন্ত কর্মকর্তা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইয়াসিন ও শাহাদাত সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। লালন ও মাসুদ পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে বলধারা ইউনিয়নের ২৩ বছর বয়সী নারীকে অনুসরণ করে কয়েকজন জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা।


অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ওই নারীর হাত-পা বেঁধে ও শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়া হয়। আহত অবস্থায় তার চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় গণধর্ষণের মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   সিংগাইর  গণধর্ষণ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: