সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে বোটসহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ড মিডিয়া

2026-09-29T18:41:54+00:00
2026-09-29T18:42:43+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে বোটসহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এসময় উক্ত বোটে থাকা একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন হতে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ হতে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 


তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   সমুদ্র  ইঞ্জিন  জেলে  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: