রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবার ছুরিকাঘাতে শিশু নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সৎ ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ফেরদৌস নামে রোহিঙ্গার বিরুদ্ধে। নিহত শিশুর

2026-09-29T19:49:46+00:00
2026-09-29T19:49:46+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবার ছুরিকাঘাতে শিশু নিহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সৎ ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ফেরদৌস নামে রোহিঙ্গার বিরুদ্ধে। নিহত শিশুর নাম মো. ওমর (৬)।

সোমবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানা গেছে, শাবনূর নামে নারীর দ্বিতীয় স্বামী ফেরদৌসের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ফেরদৌস ও শাবনূরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফেরদৌস ধারালো ছুরি দিয়ে শিশু ওমরকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত ওমরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবার ছুরিকাঘাতে একটি শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, ‘ছুরিকাঘাতের পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  সৎ বাবা  ছুরিকাঘাত  শিশু নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: