মালয়েশিয়ায় বজ্রপাতে নিহত কসবার হিরন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

বাগানে কাজ করার সময় মালয়েশিয়ায় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়

2026-09-29T21:59:14+00:00
2026-09-29T21:59:14+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মালয়েশিয়ায় বজ্রপাতে নিহত কসবার হিরন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম 
মো. হিরন মিয়া। ছবি : সংগৃহীত
বাগানে কাজ করার সময় মালয়েশিয়ায় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় একটি বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এই রেমিট্যান্স যোদ্ধা। কর্মরত অবস্থায়ই বজ্রপাতের শিকার হন তিনি।

হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী হ্যাপি আক্তার। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, জীবিকার তাগিদে ও ভাগ্য বদলের আশায় প্রায় তিন বছর আগে ধার দেনা করে মালয়েশিয়ায় যায় তার ভাই হিরন মিয়া। একটি কোম্পানির অধীনে বাগান শ্রমিক হিসেবে কাজ করত।  কাজ করার সময় সোমবার বিকেলে হিরন বজ্রপাতের শিকার হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাড়িতে জানায়। তার মরদেহ দেশে আনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন পরিবার।

খোকন মিয়া আরও জানায়, চার ভাইয়ের মধ্যে হিরন ছিলে সবার ছোট। বিদেশ যাওয়ার আগে দেশে গাছ কাটার কাজ করত। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে । ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণিতে, মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ছে।


স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন অনেক ঋণ করে কষ্টের মধ্যে বিদেশে গিয়েছিলেন। কিছুদিন আগে নিহামনি নামে তার ছোট একটি মেয়ে মারা যায়। একের পর এক মৃত্যুর ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা ও মরদেহ দেশে আনার বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   মালয়েশিয়া  বজ্রপাত  কসবা  হিরন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: