বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে জামায়াতে ইসলামী বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

2026-09-30T14:58:49+00:00
2026-09-30T14:58:49+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সময়ের আলো
বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে জামায়াতে ইসলামী বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন— এমন এলাকায় সার নিয়ে কোনো সংকট বা আন্দোলন হয়নি। বরং জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা দলটির প্রভাব রয়েছে— এমন এলাকাগুলোতেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে।

মীর শাহে আলমের অভিযোগ, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।


দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার তুলনায় দেড় গুণ বেশি সার আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তার দাবি, ফলে সারের সরবরাহ নিয়ে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরেও দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারসংকট তৈরির অভিযোগ করেছিলেন মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কলঙ্ক বিএনপি সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিএনপি  সারের কৃত্রিম সংকট  প্রতিমন্ত্রী  মীর শাহে আলম  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: