ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে চালক, সহকারী ও

2026-11-28T01:19:21+00:00
2026-11-28T01:19:21+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১৯ এএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা অজ্ঞাতপরিচয় কয়েকজন বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।


আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চালক বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসের অধিকাংশ আসন পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন, ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  যাত্রীবাহী বাস  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: