সাতদিন পর নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সাতদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।গতকাল

2026-09-30T15:06:53+00:00
2026-09-30T15:06:53+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতদিন পর নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সাতদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া দুই কিশোরী হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসা যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর তারা মাদরাসায় যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত করা হয়।


পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়।

চৌদ্দগ্রাম থানার ইনচার্জ আরিফুর ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাতদিন  নিখোঁজ  দুই কিশোরী  কক্সবাজার  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: