ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে বড় জয় পায় ব্রাজিল। তবে ম্যাচ জিতলেও চোট নিয়ে ফিরতে হয় রাফিনহাকে। তাই ভারতের বিপক্ষে ব্রাজিলের

2026-09-30T19:32:53+00:00
2026-09-30T19:32:53+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
তবে ম্যাচ জিতলেও চোট নিয়ে ফিরতে হয় রাফিনহাকে। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে বড় জয় পায় ব্রাজিল। তবে ম্যাচ জিতলেও চোট নিয়ে ফিরতে হয় রাফিনহাকে। তাই ভারতের বিপক্ষে ব্রাজিলের পরের প্রীতি ম্যাচে খেলতে পারছেন না এ বার্সা তারকা। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। ফলে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনহা। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্দ্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি।


রাফিনহাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনহা। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারত  খেলা  রাফিনহা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: