দেশের সংগীতবিষয়ক একমাত্র নিয়মিত মাসিক পত্রিকা ‘সরগম’ ৩০ বছরের বর্ণিল যাত্রা শেষ করে ৩১ বছরে পদার্পণ করতে চলেছে। এ উপলক্ষে আজ ১ অক্টোবর, বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠান মনোগ্রাহী করবেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা।
উল্লেখ্য, সংগীতবিষয়ক জাতীয় এই পত্রিকাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। ওই বছরের ১ অক্টোবর প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে পত্রিকাটি। এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী রওনাক হোসেন। পত্রিকাটির ৩১ বছরে পদার্পণ উপলক্ষে সরগমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/কেআই