না ফেরার দেশে ডেনিস হ্যাসকিন্স

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ডেনিস হ্যাসকিন্স (৭৫) মারা গেছেন। ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালের প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রে অভিনয় করে তিনি

2026-09-30T00:03:17+00:00
2026-09-30T00:03:17+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
না ফেরার দেশে ডেনিস হ্যাসকিন্স
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
অভিনেতা ডেনিস হ্যাসকিন্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ডেনিস হ্যাসকিন্স (৭৫) মারা গেছেন। ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালের প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। দীর্ঘদিনের এজেন্ট জে শ্যাক্টার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

ডেনিস হ্যাসকিন্স ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চলা সেভড বাই দ্য বেল সিরিজে নিয়মিত অভিনয় করেন। প্রায় ৯০টি পর্বে তাকে দেখা যায়। এ ছাড়া ‘গুড মর্নিং, মিস ব্লিস’ এবং ‘সেভড বাই দ্য বেল : দ্য নিউ ক্লাস’ সিরিজেও তিনি একই চরিত্রে অভিনয় করেন।

মারক-পল গসেলার ও ডাস্টিন ডায়মন্ডসহ অনেক তারকার সঙ্গে পর্দায় স্ক্রিন ভাগ করেন এই অভিনেতা। টেলিভিশন ছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে  ‘এ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট’ এবং  ‘ট্রেলার পার্ক শার্ক’ উল্লেখযোগ্য।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   ডেনিস হ্যাসকিন্স  অভিনেতা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: