ছাত্ররাজনীতি থেকে সংসদ, মিষ্টির রাজনৈতিক উত্থান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য

2026-10-01T14:27:02+00:00
2026-10-01T14:27:02+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাজনীতি
ছাত্ররাজনীতি থেকে সংসদ, মিষ্টির রাজনৈতিক উত্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম 
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর থেকেই আলোচনায় রয়েছেন মিরপুরের রাজনীতিতে পরিচিত মুখ মিষ্টি। তার রাজনৈতিক পথচলা, দলীয় বিভিন্ন দায়িত্ব এবং মিরপুরের রাজনীতিতে ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ৩ মে তিনি এমপি হিসেবে শপথ নেন। এটিই তার সংসদ সদস্য হিসেবে প্রথম মেয়াদ। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, তিনি সংসদের দুটি কমিটির সদস্য। সংরক্ষিত নারী আসনের জন্য চলতি বছরের এপ্রিল মাসে বিএনপি তাঁকে মনোনয়ন দেয়।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টি পেশায় ব্যবসায়ী। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। স্নাতক সম্পন্ন করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

পরবর্তী সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পান মিষ্টি। সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্য দিয়ে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি আরও বাড়ে।

মিষ্টি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনের বিএনপির প্রয়াত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মামলায় পিন্টুর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তার মৃত্যু হয়।


সাইদুর রহমান নিউটন ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর ওই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন মিষ্টি।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এর মধ্যেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো। দলীয় সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে পদত্যাগের সময় এবং এ বিষয়ে মিষ্টির পরবর্তী পদক্ষেপ নিয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   ছাত্ররাজনীতি  সংসদ  রাজনৈতিক উত্থান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: