চাঁদপুরে ভোক্তা অধিকারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট

2026-10-01T18:01:47+00:00
2026-10-01T18:01:47+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদপুরে ভোক্তা অধিকারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম 
ভোক্তা অধিকারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : সময়ের আলো
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক স্প্রে না রাখার অপরাধে এস এস বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মূল্য তালিকা না রাখার অপরাধে ব্রাদার্স করপোরেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানের সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর স্টেশনের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সময়ের আলো/জোই
  বিষয়:   চাঁদপুর  কচুয়া  ভোক্তা অধিকার  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: