রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নাকচ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

2026-10-01T18:23:34+00:00
2026-10-01T18:23:34+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আইন-আদালত
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নাকচ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নাকচ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন জামিনের আবেদন করেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।

এর আগে মামলাটিতে রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৮ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিবুল হাসান ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।


ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

সময়ের আলো/জেডি
  বিষয়:   রাষ্ট্রদ্রোহ মামলা  ক্যান্টনমেন্ট থানা  ওসি রাকিবুল  জামিন নাকচ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: