ফেনীতে এবার রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফুলগাজীতে জেলা পরিষদের ডাক বাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় পরিবেশ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন,প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি,জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন