মাত্র চার বছরেই বন্ধ স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মাত্র চার বছর পরই বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল

2026-10-02T17:44:49+00:00
2026-10-02T17:44:49+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মাত্র চার বছরেই বন্ধ স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
মাত্র চার বছর পরই বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিদায়ী বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঘোষণার পর ব্র্যান্ডটির ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে এর আগে যারা অর্ডার করেছিলেন, নির্ধারিত প্রক্রিয়ায় তাদের পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


২০২১ সালে ব্র্যান্ডটি চালুর ঘোষণা দিয়েছিলেন স্কারলেট। ২০২২ সালে সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘দ্য আউটসেট’। সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী এবং ক্ষতিকর উপাদানমুক্ত পণ্য তৈরির লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল ব্র্যান্ডটি।

তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি ছাড়ার পর পরিচালনা নিয়ে নানা পরিবর্তন আসে। এর পরই ব্র্যান্ডটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তারকাদের মালিকানাধীন সৌন্দর্যপণ্যের ব্যবসায় সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতা আরও বেড়েছে। এর আগে গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ ও অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো তারকা ব্র্যান্ডও নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এবার সেই তালিকায় যুক্ত হলো স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বন্ধ  স্কারলেট  রূপচর্চা  ব্র্যান্ড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: