হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ, কী কথা হলো

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায়

2026-10-02T21:20:53+00:00
2026-10-02T21:20:53+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ, কী কথা হলো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম 
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ হয়।    
 
সাক্ষাৎকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, মাত্র যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে কেন এই লংমার্চের আয়োজন করা হচ্ছে? 

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে তার সালাম প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে বলেন।   


মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি ঘটনা স্মরণ করে বলেন, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তিনি বলেন, যেখানে কোনও ভিন্নমত নেই, সেখানে তো কোনও দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত। এর মাধ্যমে তিনি বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি স্মরণ করিয়ে দেন।  

অন্যদিকে, যারা ইসলামের নাম ভাঙিয়ে এবং জান্নাতের লোভ দেখিয়ে জনগণের কাছে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করছিল, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে সাহসী ভূমিকা রাখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান রাশেদ খাঁন।    

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম ও ফটিকছড়ির ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   হেফাজত আমির  আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী  রাশেদ খাঁন  সাক্ষাৎ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: