১৮ রানেই ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে শ্রীলঙ্কা। ৩ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮ রান।এর মধ্যে দুই উইকেট

2026-10-03T06:29:01+00:00
2026-10-03T06:34:37+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
১৮ রানেই ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২৯ এএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৬:৩৪ এএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে শ্রীলঙ্কা। ৩ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮ রান। এর মধ্যে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছে মেহেদী হাসান। পরে নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেট তুলে নেন অভিষিক্ত আলিস আল ইসলাম। তার বলে লিটন দাসের ক্যাচে পরিণত হন নুয়ানিদু ফার্নান্দো। ২ বলে ১ রান করেন তিনি।

আলিস এখন পর্যন্ত ১ ওভার ২ বলে ৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মেহেদী ২ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এ রিপোর্টটি লিখা পর্যন্ত ক্রিজে আছেন সাহান আরাচ্চিগে ও সোহান ডি লিভেরা। সোহান ৩ বলে ৫ রান করেছেন। রানরেট ৫.৪।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নেমে এলেও আজ পুরো ২০ ওভারের ম্যাচই হচ্ছে।


এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তার জায়গা করে দিতে একাদশে নেই পেসার শরীফুল ইসলাম। ফলে একাদশে বাংলাদেশের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম ও নাসুম আহমেদ।

এ ছাড়া একাদশে পরিবর্তন এসেছে আরও একটি। মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   উইকেট  শ্রীলঙ্কা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: