ব্রোঞ্জ জিততে বাংলাদেশের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রোঞ্জ জিততে বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের পদক নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে

2026-10-03T08:29:05+00:00
2026-10-03T08:29:05+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
ব্রোঞ্জ জিততে বাংলাদেশের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:২৯ এএম 
বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
ব্রোঞ্জ জিততে বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের পদক নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে শ্রীলঙ্কা।

শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না তাদের। মাত্র ২১ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা মিলে পরিস্থিতি সামাল দেন। আরাচ্চিগে ৩৭ বলে ৩৩ রান করেন।


শেষ দিকে থারিন্দু রত্নায়েকের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে যায়। মাত্র ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। তার ব্যাটে ভর করেই শেষ পাঁচ ওভারে ৬১ রান যোগ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম। রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে এবং মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান দিয়ে উইকেট শিকার করেন।

এখন ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে বাংলাদেশকে ২০ ওভারে ১৬৬ রান করতে হবে। অর্থাৎ জয়ের জন্য প্রতি ওভারে গড়ে ৮.৩০ রান করে তুলতে হবে বাংলাদেশকে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ব্রোঞ্জ  বাংলাদেশ  চ্যালেঞ্জ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: