সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, জামালপুরে দাফন

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে

2026-10-03T13:39:43+00:00
2026-10-03T13:59:24+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত, জামালপুরে দাফন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ১:৫৯ পিএম
পরিবারের ৪ জন নিহতদের জানাজা অনিুষ্ঠিত। ছবি : সময়ের আলো
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন, মর্জিনা বেগম (২৫), তার পাঁচ বছরের ছেলে মোজাব্বিদ ইসলাম মিনান, মোফাজ্জল হোসেন লেবু (৫৫) ও তার মা রাশিদা বেগম (৮০)। মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

শনিবার সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় মর্জিনা বেগম ও তার ছেলে মিনানের জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় মোফাজ্জল হোসেন ও তার মা রাশিদা বেগমের জানাজা হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন।

নিহত সিএনজিচালক সুজন মিয়ার জানাজা শুক্রবার রাত ১১টায় বীর গোবিন্দি এলাকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়। এ ছাড়া নিহত আকরাম আলী ও তার স্ত্রী মমতাজ বেগমের জানাজা ও দাফনও শনিবার সকাল ১০টায় তাদের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, মোফাজ্জল হোসেন গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন। শুক্রবার সকালে তিনি তার মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জামালপুরগামী রাজীব পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার সব যাত্রী নিহত হন।

মোফাজ্জালের স্বজনেরা জানান, মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনানকে কয়েক দিনের জন্য গাজীপুরে নিজের বাসায় নেওয়ার পরিকল্পনা ছিল মোফাজ্জালের। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দড়িহামিদপুর ভাটিপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউল হক বলেন, অত্যন্ত বেদনাদায়ক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এই পরিবহনের বাসের বিরুদ্ধে এর আগেও দুর্ঘটনার ঘটনা রয়েছে। দুর্ঘটনার কারণ এবং সড়কে বাস চলাচলের ব্যবস্থাপনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  একই পরিবার  নিহত  জামালপুর  দাফন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: