নারী-পুরুষের কাছে ফ্লার্টের আবেদন কী একইরকম?

সময়ের আলো ডেস্ক

ফিচার

চোখে চোখ পড়তেই মৃদু হাসি, কথার অজুহাতে বারবার কাছে আসা কিংবা প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় কথা বলা- ভালো লাগার

2026-10-03T19:10:27+00:00
2026-10-03T19:11:58+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
ফিচার
নারী-পুরুষের কাছে ফ্লার্টের আবেদন কী একইরকম?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৭:১১ পিএম
সবসময় নারী-পুরুষের কাছে ফ্লার্টের আবেদন একরকম হয় না। ছবি : সংগৃহীত
চোখে চোখ পড়তেই মৃদু হাসি, কথার অজুহাতে বারবার কাছে আসা কিংবা প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় কথা বলা- ভালো লাগার শুরুতে এমন ছোট ছোট আচরণই অনেক সময় বড় কিছুর ইঙ্গিত বহন করে। সরাসরি ‘তোমাকে পছন্দ করি’ না বলেও মানুষ নানা ভঙ্গিতে নিজের আগ্রহ প্রকাশ করেন। তবে, সেই ইঙ্গিত নারী-পুরুষের কাছে কী একই অর্থ বহন করে? 

গবেষণা বলছে, সবসময় তা নয়। ফ্লার্টেরও রয়েছে নিজস্ব ভাষা। সেই ভাষা বদলে যেতে পারে সম্পর্কের উদ্দেশ্য অনুযায়ী।

২০১৫ সালে চারটি গবেষণায় নারী-পুরুষের এমন সূক্ষ্ম আচরণ বিশ্লেষণ করেন গবেষক টি. জোয়েল ওয়েড ও জেনিফার স্লেম্প। তারা দেখতে চেয়েছিলেন, মানুষ কীভাবে নিজের আগ্রহ প্রকাশ করে এবং বিপরীত লিঙ্গের কোন আচরণকে বেশি কার্যকর ফ্লার্ট হিসেবে বিবেচনা করে।

গবেষণায় দেখা যায়, পুরুষদের কাছে নারীর শারীরিক ঘনিষ্ঠতার কিছু সংকেত বেশ কার্যকর মনে হয়েছে। কাছে এসে দাঁড়ানো, শরীর ঘেঁষে থাকা, স্পর্শ করা কিংবা বাহুতে হাত রাখার মতো আচরণকে তারা আগ্রহ প্রকাশের শক্তিশালী সংকেত হিসেবে দেখেছেন।

নারীদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। পুরুষের শারীরিক ঘনিষ্ঠতা তাদের কাছেও গুরুত্বপূর্ণ হলেও শুধু সেটিই যথেষ্ট নয়। হাত ধরা, একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ, কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তাব, হাসানোর চেষ্টা, নিজের আগ্রহ স্পষ্ট করা কিংবা একসঙ্গে রাতের খাবারে যাওয়ার মতো আচরণও তাদের কাছে কার্যকর ফ্লার্ট হিসেবে বিবেচিত হয়েছে।


শুধু আকর্ষণ, নাকি দীর্ঘ সম্পর্ক?

২০২২ সালে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের গবেষকরা ৯৯২ জন বিষমকামী মানুষের ওপর ৪০ ধরনের ফ্লার্টের কৌশল নিয়ে গবেষণা করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন পরিস্থিতি কল্পনা করতে বলা হয়- কেউ স্বল্পমেয়াদি সম্পর্কে আগ্রহী, আবার কেউ খুঁজছেন দীর্ঘমেয়াদি সম্পর্ক।

স্বল্পমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে নারীদের শারীরিক আকর্ষণ ও যৌন আগ্রহের সংকেত তুলনামূলক বেশি কার্যকর বলে মনে হয়েছে। শারীরিক স্পর্শ, নিজের শরীরের প্রতি মনোযোগ আকর্ষণ করা কিংবা আকর্ষণীয় পোশাক- এসব আচরণ সেখানে গুরুত্ব পেয়েছে।

পুরুষদের ক্ষেত্রেও শারীরিক আকর্ষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে এর পাশাপাশি হাসি, কথাবার্তায় আগ্রহ দেখানো, প্রশংসা করা কিংবা নারীকে হাসানোর মতো আচরণও কার্যকর বলে বিবেচিত হয়েছে।

তবে সম্পর্ক যখন শুধু মুহূর্তের আকর্ষণে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা তৈরি করে, তখন ফ্লার্টের ভাষাও বদলে যায়।

দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের জন্য উদারতা, প্রতিশ্রুতির ইঙ্গিত, যত্ন, রসবোধ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার মতো আচরণ বেশি কার্যকর বলে মনে হয়েছে। মজার বিষয় হলো, দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষের কার্যকর ফ্লার্টের শীর্ষ ১০টি কৌশলের মধ্যে নয়টিই এক ছিল।

কিন্তু এক্ষেত্রে ব্যক্তিত্বের ভূমিকা কতটা? যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারীরা শরীর প্রদর্শন, প্রথমে যোগাযোগ করা এবং উদারতার মতো আচরণকে কিছু ক্ষেত্রে বেশি কার্যকর বলে মনে করেছেন। আর পছন্দের মানুষের রসিকতায় হাসা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই কার্যকর ফ্লার্টের কৌশল হিসেবে উঠে এসেছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ফ্লার্ট  সম্পর্ক  নারী-পুরুষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: