বিরতিতে ২ গোলে এগিয়ে ব্রাজিল, ভারতের চেষ্টা ভালো ফুটবল

ক্রীড়া ডেস্ক

খেলা

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের প্রথম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছে ভারত। ৪৫ মিনিট শেষে স্কোরলাইন

2026-10-03T21:04:00+00:00
2026-10-03T21:08:37+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
বিরতিতে ২ গোলে এগিয়ে ব্রাজিল, ভারতের চেষ্টা ভালো ফুটবল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৯:০৮ পিএম
ছবি : সংগৃহীত
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের প্রথম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছে ভারত। ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ব্রাজিল ২-০ গোলে এগিয়ে।

ম্যাচের ২৮ মিনিটে এস্তেভাও উইলিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। মাতেউসিনহোর পাস থেকে গোলটি করেন তিনি। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। এস্তেভাওয়ের সহায়তায় গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসকে এখন পর্যন্ত বেশ ভালো ভাবেই আটকে রেখেছে ভারত। ম্যাচের ব্যাবধান যেমনই হোক ভালো ফুটবল উপহারের চেষ্টা করছে ভারত। 

ঐতিহাসিক ম্যাচের প্রেক্ষাপট

ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ জাতীয় দলের এটাই প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচটি ব্রাজিলেরও ভারতীয় মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম, আর ভারত ১৩৮তম। র‍্যাঙ্কিং চালুর পর এটিই ভারতের সবচেয়ে উঁচু র‍্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ।

কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো তারকারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে কলকাতায় এসেছে দলটি। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছিল ব্রাজিল।

অন্যদিকে খালিদ জামিলের ভারত গত ম্যাচে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। ম্যাচটিকে ভারতীয় ফুটবলের অন্যতম বড় আন্তর্জাতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। 

ব্রাজিল কোচ আনচেলত্তিও ম্যাচটিকে নিছক প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না। তাঁর ভাষায়, ব্রাজিলের কোনো ম্যাচই শুধু ‘ফ্রেন্ডলি’ নয়। কলকাতায় বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকের সামনে খেলাটিও দলটির জন্য বিশেষ উপলক্ষ। 

প্রথমার্ধ শেষে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্রাজিলের হাতে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমাতে ভারতের সামনে এখন কঠিন পরীক্ষা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   প্রথমার্ধেই ২ গোল  ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: