কুষ্টিয়া বিএনপি ও জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে আহত ওসি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পরে

2026-10-04T08:28:00+00:00
2026-10-04T08:28:00+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া বিএনপি ও জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে আহত ওসি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:২৮ এএম 
জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে আহত ওসি। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার এশার নামাজের পর স্থানীয় মসজিদে জামায়াতের নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করে বলে অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে একই সময়ে দুই পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।


পরে শনিবার বিকালে জামায়াতের পূর্বনির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষের দিকে সেখানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর থানা পুলিশের একটি দল। এ সময় ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

এরই মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অন্য দিকে ছুটে যান দুই দলের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষকে আটকাতে গিয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম আহত হন। তার হাতে আঘাত লাগে এবং ব্যবহৃত মোবাইল ফোন ও হাত ঘড়ি ভেঙে যায়। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি শহিদুল বলেন, এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা তৎপর রয়েছেন বলে জানান। তবে এ ব্যাপারে দুই দলের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুষ্টিয়া  বিএনপি  জামায়াত  উত্তেজনা  আহত  ওসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: