টেকনাফে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫। এসময়

2026-10-04T15:38:13+00:00
2026-10-04T15:38:13+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম 
আটক ৩ রোহিঙ্গা। ছবি : সময়ের আলো
কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার বিকাল ৩টায় কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭ এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮ এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)। 

এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকার পুরুল্লার ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান পরিচালনাকারী সদস্যরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজত থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসআরবি-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   টেকনাফ  ইয়াবা  রোহিঙ্গা  আটক  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: