গাইবান্ধায় জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

রংপুর ব্যুরো

সারাদেশ

গাইবান্ধার ঐতিহ্যবাহী মাঠে শুরু হওয়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জমে উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মেলার উদ্বোধনের পর থেকেই প্রতিদিন

2026-10-04T18:20:13+00:00
2026-10-04T19:09:29+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৭:০৯ পিএম
ছবি : সময়ের আলো
গাইবান্ধার ঐতিহ্যবাহী মাঠে শুরু হওয়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জমে উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মেলার উদ্বোধনের পর থেকেই প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সি দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। নানা ধরনের পণ্য, বিনোদন ও খাবারের আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যের পাশাপাশি রয়েছে নানা ধরনের দোকান ও বিনোদনের ব্যবস্থা। পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের পাশাপাশি তরুণ ও বয়স্কদের উপস্থিতিও দেখা যাচ্ছে।

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল বলেন, মেলা মাঠের নিরাপত্তা ব্যবস্থা, বিনোদন ও সার্বিক পরিবেশ চমৎকার। দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে মেলায় ঘোরাফেরা করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলার প্রোপাইটর হযরত আলী বলেন, প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনীতিবিদ ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মেলা প্রাঙ্গণটি এখন আনন্দ-বিনোদনের মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা ঘিরে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। তবে দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাইবান্ধা  রংপুর  ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা  মেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: