মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি শেয়ার করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টটি শেয়ার করা হয়।
ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়। পিএমওর পোস্টে ছবিটির সূত্র হিসেবে লেখা হয়েছে, ‘সৌজন্যে: হোয়াইট হাউস’।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফেরার এক সপ্তাহ পর শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে।
সময়ের আলো/মহু