বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ৯ মাস বয়সী কন্যার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (৫ অক্টোবর)

2026-10-05T16:52:14+00:00
2026-10-05T16:52:14+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ৯ মাস বয়সী কন্যার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম 
উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী আলীম তাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার সকালে তাকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল আলীমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাবা  লাঠির আঘাত  প্রাণ গেল  ৯ মাস বয়সী কন্যার  শাহজাদপুর  সিরাজগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: