বিষ মেশানো ধান খেয়ে ডিমপাড়া ৭০ হাঁসের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। তাঁর দাবি, এ ঘটনায়

2026-10-05T17:32:13+00:00
2026-10-05T17:32:13+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিষ মেশানো ধান খেয়ে ডিমপাড়া ৭০ হাঁসের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম 
উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। তাঁর দাবি, এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাবুদ্দিন জানান, তাঁর খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল। প্রতিদিনের মতো রোববার সকালে হাঁসগুলো বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন। দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ৭০টি মৃত হাঁস দেখতে পান। স্থানীয় আরও ছয়টি হাঁসও সেখানে মৃত অবস্থায় পড়ে ছিল।

তিনি বলেন, নদীর তীরবর্তী একটি জমিতে ধান ছড়িয়ে রাখা ছিল। মৃত হাঁসের পেটে ওই ধান পাওয়া গেছে। তাঁর ধারণা, বিষ মেশানো ধান খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে। অসুস্থ হাঁসগুলোকে প্রাণিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে। শাহাবুদ্দিন ২০২৪ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। খামারের আয়েই তাঁর সংসার চলে।


বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ময়নুল হক সোনা ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিতে খামারমালিককে পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বিষ মেশানো ধান  ডিমপাড়া ৭০ হাঁসের মৃত্যু  কুলাউড়া  মৌলভীবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: