বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ

রংপুর ব্যুরো

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে গরু চরানোর সময় বাংলাদেশি নাগরিক ভেবেভারতীয় দুই নাগরিককেঅমানবিক নির্যাতনের পর গুলি করে ভারতীয় বিএসএফ। গুলিবিদ্ধ দুই ভারতীয় বর্তমানে

2026-10-05T18:55:23+00:00
2026-10-05T18:55:23+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম 
গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : সংগৃহীত
কুড়িগ্রাম সীমান্তে গরু চরানোর সময় বাংলাদেশি নাগরিক ভেবে ভারতীয় দুই নাগরিককে অমানবিক নির্যাতনের পর গুলি করে ভারতীয় বিএসএফ। গুলিবিদ্ধ দুই ভারতীয় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে জানান তারা। 

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে গুলির ঘটনা ঘটে । কুড়িগ্রামের সীমান্তবর্তী কয়েকজন জেলে তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান। পরে রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করানো হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই ভুক্তভোগী জানান, তাদের নাম আব্দুল আলিম ও ইসমাইল। গরু চরানোর সময় বাংলাদেশের সীমান্তের কাছে চলে আসায় ছররা গুলি করে বিএসএফ। বারবার ভারতীয় পরিচয় দেওয়ার পরেও তাদের ওপর অমানবিক নির্যাতন করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় কুড়িগ্রাম সীমান্তে ফেলে চলে যায় ভারতীয় বিএসএফ। 


ভুক্তভোগীরা আরও জানান, তারা মুসলিম এবং তাদের বাড়ি আসাম রাজ্যে। ভারতীয় নাগরিকত্বের সকল প্রমাণ তাদের রয়েছে বলেও জানান তারা। তবে এখনো তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি  বিএসএফ  রংপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: