ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার ঠিক একমাস ২০ দিন আগে তার

2026-10-05T21:38:11+00:00
2026-10-05T21:38:11+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার ঠিক একমাস ২০ দিন আগে তার ছেলে জয় ঢালী খুন হয়েছিল। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় ঢালী বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত দলিল ঢালীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত একমাস ২০ দিন আগে আক্তার ঢালীর এক ছেলেও নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। সেই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বাবাকেও একই কায়দায় হত্যা করা হলো। একের পর এক এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার (ওসি) মো, আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ছেলের খুন  দেড় মাসের মাথায়  বাবাকে গুলি করে হত্যা  খুলনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: