পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার

2026-10-05T23:02:42+00:00
2026-10-05T23:03:39+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১১:০৩ পিএম
শিরতা গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শিরতা গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এ সময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ করা জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ উল্লেখ করা হয়।

সূত্রে জানা গেছে, কৃষক রমজান কৃষি উপকরণ সহায়তা কার্ডে নিজস্ব ২৫ শতাংশ ও পত্তন নেওয়া ৪ একর জমিতে চাষাবাদ করেন বলে উল্লেখ করেছিলেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক রমজানের প্রকৃত জমির পরিমাণ কার্ডে সংশোধন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাঁচবিবি  কৃষকের বাড়ি  ৭৬ বস্তা সার  জব্দ  জয়পুরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: