আজান চলাকালে থেমে যায় মুয়াজ্জিনের কণ্ঠ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে

2026-10-06T03:31:48+00:00
2026-10-06T03:31:48+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আজান চলাকালে থেমে যায় মুয়াজ্জিনের কণ্ঠ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৩১ এএম 
প্রতীকী ছবি
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিনের নাম সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজান চলাকালে হঠাৎ তার কণ্ঠ থেমে যায়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা মসজিদে গিয়ে মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে। 

আহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   আজান  মুয়াজ্জিনের কণ্ঠ  মুয়াজ্জিনের কণ্ঠ  সময়ের আলো  নাটোর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: