‘ঘুসের টাকায় পোশাক কিনেছি’ বক্তব্য দেওয়া সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’-এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার

2026-10-06T14:05:37+00:00
2026-10-06T14:08:53+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘ঘুসের টাকায় পোশাক কিনেছি’ বক্তব্য দেওয়া সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৮ পিএম
মোহাম্মদ ইলিয়াস হোসাইন। ফাইল ছবি
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’-এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

এর আগে, সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

সাইফুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তের জন্য উপজেলার রানীগাঁও বাজারে গেলে ইলিয়াস হোসাইন ওই বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


ছড়িয়ে পড়া ভিডিওতে ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না... আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’

স্থানীয়দের অভিযোগ, ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে চুনারুঘাটে দায়িত্ব পালনকালে ঘুস লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। তবে, এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান সময়ের আলোকে বলেন, ‘আমার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   ঘুস  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: