আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বজুড়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা। তবে বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচটি দেখার সুযোগ কিছুটা সীমিত।
দেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ (ZEE5)-এ সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। একইভাবে ইউনাইট-৮ স্পোর্টস-১ এবং ইউনাইট-৮ স্পোর্টস-১ এইচডি চ্যানেলেও সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।
এ ছাড়া বেইন স্পোর্টস ও অ্যামাজন প্রাইম ভিডিও ম্যাচটির কাভারেজ দিতে পারে। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে কি না, তা অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব ও ভিপিএন সুবিধার ওপর নির্ভর করতে পারে।
এছাড়াও স্পোর্টজফাই এ্যাপ এবং sportzfyplay.com-এ খেলা দেখতে পারেন ফ্রি-তে।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ভোর ৫টায়। এই ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে।
সময়ের আলো/টিকে