রাবিতে সাংবাদিকদের ওপর হামলা : মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের প্রতিবাদ

চবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে

2026-10-06T20:30:20+00:00
2026-10-06T20:30:20+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা : মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের প্রতিবাদ
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের প্রতিবাদ। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতি (চবিসাস)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহিদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন।

মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের প্রাণভোমরা। শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। ১২ ফেব্রুয়ারির মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এর প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার।

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আমরা যদি ৫ আগস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল ক্যাম্পাস সাংবাদিকরা। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।


তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার একটিরও বিচার হয়নি। এভাবে ক্রমাগত চলতে থাকলে আমরা যে কারো কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।

মানববন্ধনে চবিসাসের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং চবিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাবিতে সাংবাদিকদের ওপর হামলা  কালো কাপড়  চবিসাস  প্রতিবাদ  রাবি  সাংবাদিক  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: