৯ মাস পর কিশোরগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উত্তোলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে আদালতের নির্দেশে ৯ মাস পর ঢাকায় এক মাদরাসার আবাসিক হোস্টেলে মারা যাওয়া এক ছাত্রের মরদেহ কবর থেকে উত্তোলন করা

2026-10-06T22:12:27+00:00
2026-10-06T22:12:27+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
৯ মাস পর কিশোরগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উত্তোলন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম 
৯ মাস পর কিশোরগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উত্তোলন। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জে আদালতের নির্দেশে ৯ মাস পর ঢাকায় এক মাদরাসার আবাসিক হোস্টেলে মারা যাওয়া এক ছাত্রের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ) দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা এলাকায় কবরস্থান থেকে মুদ্দাছির (৮) নামে ওই মাদরাসা ছাত্রের মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই নাজিম উদ্দিনের উপস্থিতি ছিলেন।

জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর মাদরাসার ৪র্থ তলায় শিক্ষকদের টয়লেটের ভেন্টিলেটরে গ্রীলের সাথে গলায় গামচা প্যাঁচানো অবস্থায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় উপস্থিত মাদরাসাতুল ইতকান উলুমিয়া কোরআন মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুদ্দাছির (৮) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা রাহেলা গ্রামের জিয়াউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী আনিছুর রহমানসহ ৩ শিক্ষককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে মরদেহ দাফন করা হয়।

মামলার তদন্ত চলাকালে ময়নাতদন্তের রিপোর্টে পক্ষপাতিত্ব করা হয়েছে উল্লেখ করে পুনরায় ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ২৪ আগস্ট পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ উত্তোলনের আদেশ দেন।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে বলে জানান, সহকারী কমিশনার।

সময়ের আলো/আতা
  বিষয়:   কিশোরগঞ্জ  মাদরাসা  শিক্ষার্থী  মরদেহ  উত্তোলন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: