চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি।
গ্রেফতার মেহেদী হাসান সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মো. হাসানের ছেলে। তিনি সীতাকুণ্ড থানায় মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এই মামলার প্রধান আসামি ঢাকায় আত্মগোপনে রয়েছেন। এই তথ্যের ভিত্তিতে গুলশানের নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ঢাকার হাতিরঝিল থানা হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই