পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ফ্যান জু-৬ (FAN ZHOU-6) ভিড়েছে। বুধবার (৭

2026-10-07T15:07:08+00:00
2026-10-07T15:07:08+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম 
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক কার্গো জু-৬। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ফ্যান জু-৬ (FAN ZHOU-6) ভিড়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের প্রথম টার্মিনালে এসে পৌঁছায়।

জাহাজটিতে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা হয়েছে পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম। এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত, দক্ষ ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পায়রা বন্দরের পিপিএফটি জেটিতে এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে এমভি জেইন এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ (MV DA HONG-16) নামের দুটি মাদার ভেসেল বার্থিং করে কার্গো খালাস করেছিল। দীর্ঘ বিরতির পর আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী ফ্যান জু-৬-এর আগমনের মধ্য দিয়ে পায়রা বন্দরের জেটিতে পুনরায় সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম শুরু হলো।

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি সরঞ্জামের মধ্যে রয়েছে—৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস (শিপ-টু-শোর/কুয়ে গ্যান্ট্রি ক্রেন), ৪০ টন ধারণক্ষমতার দুটি আরটিজি (রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন) এবং ৮০ টন ধারণক্ষমতার একটি এমএইচসি (মোবাইল হারবার ক্রেন)। এসটিএস ও আরটিজি ক্রেনের প্রস্তুতকারক এনপিএইচএমসি (নানজিং পোর্ট অ্যান্ড হারবার মেশিনারি কোম্পানি)। আর এমএইচসি ক্রেনটির প্রস্তুতকারক এক্সসিএমজি (শুঝৌ কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপ)।

নতুন সংযোজিত এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করা হবে। আরটিজি ক্রেনের মাধ্যমে ট্রেইলার থেকে কনটেইনার ওঠানো-নামানো এবং ইয়ার্ডে সুশৃঙ্খলভাবে কনটেইনার সংরক্ষণ ও স্থানান্তর করা হবে।

অন্যদিকে, এমএইচসির মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার খালাস ও জাহাজীকরণ কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে। এতে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমবে এবং বন্দরের অপারেশনাল দক্ষতা বাড়বে। ফলে স্বল্প সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম টার্মিনালে আধুনিক এসব কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম যুক্ত হওয়ায় পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথ সুগম হবে।

ভবিষ্যতে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বাড়াতে ড্রেজিং করা হলে অধিক ড্রাফটের বড় মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আসতে পারবে বলে আশা করা হচ্ছে। এতে বড় পরিমাণ কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বাড়বে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পায়রা বন্দরের চেয়ারম্যান সাইফ উল ইসলাম বলেন, নাব্যতা সমস্যা দূর হওয়ার পর মাদার ভেসেল নিয়মিতভাবে পায়রা বন্দরের জেটিতে এসে কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম সংযোজন বন্দরের আধুনিকায়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ সময় পায়রা বন্দরে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়েরে আলো/জোই
  বিষয়:   পায়রা বন্দর  প্রথম টার্মিনাল  আধুনিক সরঞ্জাম  বাণিজ্যিক জাহাজ  কলাপাড়া  পটুয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: