বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১০

2026-10-08T07:31:41+00:00
2026-10-08T07:31:41+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বিবিধ
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৩১ এএম 
বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।   


এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা গ্যাস পাবেন না। কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির মধ্যে থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বৃহস্পতিবার  গ্যাস থাকবে না  এলাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: