সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) আবহা

2026-10-08T08:23:08+00:00
2026-10-08T08:23:08+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ এএম 
আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

নিহত তিনজনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে দুজন নারী। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী প্রাণ হারিয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক। 

জিএসিএ এক বিবৃতিতে জানায়, হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রিয়াদের উত্তরাঞ্চলে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করেছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের রাজধানীতে হামলার জন্য ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য স্থাপনার চারপাশে নতুন করে নিরাপত্তা বেড়া স্থাপন করা হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি সন্দেহভাজন হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।


এর পরদিন, ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের আশপাশে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। 

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত আরও বেড়েছে। হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন পক্ষের দাবি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ্চ

  বিষয়:   সৌদি  বিমানবন্দর  হুতি  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: