পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ, দুদিন পর উদ্ধার

সারাদেশ

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা

2026-10-09T11:01:07+00:00
2026-10-09T11:01:07+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ, দুদিন পর উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:০১ এএম 
ওমর আলী গাজী। ছবি : সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল আটটার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলীর লোচা এলাকায় পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। সঙ্গে থাকা অন্য জেলে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও প্রশাসন উদ্ধার অভিযান চালালেও সেদিন তার সন্ধান পাওয়া যায়নি।


শুক্রবার সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশ ও নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের ছোট ভাই আক্কেল আলী গাজী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ  দুদিন পর উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: