সময় প্রবহমান। সময়ের সঙ্গে সঙ্গে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে, সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনা
১৯ – রোমান সেনাপতি জার্মানিকাস আন্তিয়খিয়ার কাছে মারা যান।
৬৮০ – কারবালার যুদ্ধ : খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী ইসলাম-প্রবর্তক নবী মুহাম্মদ (সঃ)-এর পৌত্র হোসাইন ইবনে আলীকে হত্যা করে।
৭৩২ – তুরের যুদ্ধ : চার্লস মার্টেলের নেতৃত্বাধীন একটি বাহিনী পশ্চিম ফ্রান্সের পাঁইতি ও তুরের মধ্যবর্তী এক স্থানে উমাইয়া খিলাফতের বাহিনীকে পরাস্ত করে।
১৪৭১ – সুইডেনের রিজেন্ট স্টেন স্টুরে দ্য এল্ডার কৃষক ও খনি শ্রমিকদের সহায়তায় ব্রুনকেবার্গের যুদ্ধে ডেনমার্কের রাজা প্রথম ক্রিশ্চিয়ানের আক্রমণ প্রতিহত করেন।
১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ সান্তা মারিয়ার নাবিকরা বিদ্রোহের চেষ্টা করে।
১৫৭৫ – প্রথম হেনরি, ডিউক অফ গিজের নেতৃত্বাধীন রোমান ক্যাথলিক বাহিনী ডরম্যান্সের যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের পরাজিত করে এবং ফিলিপ দ্য মর্নেসহ অনেককে বন্দি করে।
১৫৮০ – পোপের ৬০০ এর বেশি সৈন্য আয়ারল্যান্ডে অবতরণ করে দ্বিতীয় ডেসমন্ড বিদ্রোহে সহায়তা করে।
১৭৫৬ – লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
১৭৬০ – ওলন্দাজ ঔপনিবেশিক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে সুরিনামের নদিউকা জনগোষ্ঠী, যারা পলাতক দাসদের বংশধর, আঞ্চলিক স্বায়ত্তশাসন লাভ করে।
১৭৮০ – ১৭৮০-এর মহা হারিকেন ক্যারিবিয়ান অঞ্চলে ২০ থেকে ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটায়।
১৮১৪ – ১৮১২-এর যুদ্ধ : মার্কিন যুক্তরাষ্ট্রের রেভিনিউ মেরিন রয়্যাল নেভির হাত থেকে কাটার ঈগলকে রক্ষার চেষ্টা করে।
১৮৪৫ – মেরিল্যান্ডের আনাপোলিসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেভাল স্কুল চালু হয়, যা পরে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ একাডেমি নামে পরিচিত হয়।
১৮৪৬ – ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম লাসেল নেপচুন গ্রহের বৃহত্তম উপগ্রহ ট্রাইটন আবিষ্কার করেন।
১৮৬৮ – কিউবায় স্পেনীয় শাসনের বিরুদ্ধে ১০ বছরের যুদ্ধ শুরু হয়।
১৯০২ – হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯০৩ – ব্রিটিশ নারীদের ভোটাধিকারের সমর্থনে উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯১১ – বোমা অকালে বিস্ফোরিত হওয়ার পরদিন চীনা রাজতন্ত্রের বিরুদ্ধে উচাং বিদ্রোহ শুরু হয়।
১৯১১ – চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩ – পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯১৭ – জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
১৯১৮ – আরএমএস লিনস্টার জার্মান সাবমেরিন এসএম ইউবি-১২৩ দ্বারা টর্পেডো আক্রমণে ডুবে যায়, ৫৬৪ জন নিহত হয়, যা আইরিশ সাগরে সবচেয়ে বড় প্রাণহানি।
১৯১৯ – পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
১৯২০ – ক্যারিন্থিয়া গণভোটে নির্ধারিত হয় যে, ক্যারিন্থিয়া ডাচির বৃহত্তর অংশ অস্ট্রিয়ার অংশ হিসেবে থাকবে।
১৯২৮ – চিয়াং কাই-শেক চীন প্রজাতন্ত্রের চেয়ারম্যান হন।
১৯৩২ – সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
১৯৩৩ – একটি ইউনাইটেড এয়ারলাইন্স বোয়িং ২৪৭ নাশকতার মাধ্যমে ধ্বংস হয়, যা বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে প্রথম প্রমাণিত ঘটনা।
১৯৩৫ – গ্রিসে এক সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্রের অবসান ঘটে।
১৯৩৮ – মিউনিখ চুক্তি অনুযায়ী চেকোস্লোভাকিয়া সুদেতেনল্যান্ড থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৪২ – কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত হন।
১৯৪৩ – চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৫ – চীনের কমিউনিস্ট পার্টি ও কুওমিনতাং চীনের ভবিষ্যৎ নিয়ে ডাবল টেন্থ চুক্তি স্বাক্ষর করে।
১৯৫৪ – মাস্কাট সালতানাতের পররাষ্ট্রমন্ত্রী নিল ইনেস তেল অনুসন্ধানকারীদের সহ ফাহুদে প্রবেশের জন্য সালতানাতের বাহিনীকে সংকেত পাঠান, যা জেবেল আখদার যুদ্ধের সূচনা করে।
১৯৫৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ঘানার অর্থমন্ত্রী কমলা আগবেলি গবেদেমাহকে ডেলাওয়্যারের একটি রেস্তোরাঁয় সেবা দিতে অস্বীকার করার পর ক্ষমা চান।
১৯৫৭ – উইন্ডস্কেল অগ্নিকাণ্ড যুক্তরাজ্যের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।
১৯৫৯ – আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৩ – ফ্রান্স বিজার্তে নৌ ঘাঁটির নিয়ন্ত্রণ তিউনিসিয়ার কাছে হস্তান্তর করে।
১৯৬৩ – আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়।
১৯৬৪ – এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
১৯৬৭ – প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
১৯৬৯ – কিং ক্রিমসন তাদের প্রথম অ্যালবাম ইন দ্য কোর্ট অফ দ্য ক্রিমসন কিং প্রকাশ করে।
১৯৭০ – দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭০ – কানাডার অক্টোবর সংকট ঘনীভূত হয় যখন কুইবেকের ভাইস প্রিমিয়ার পিয়েরে লাপোর্টে ফ্রন্ট ডি লিবারেশন ডু কুইবেকের সদস্যদের দ্বারা অপহৃত হন।
১৯৭১ – মস্কো ওব্লাস্টের উপর অ্যারোফ্লট ফ্লাইট ৭৭৩ বোমা বিস্ফোরণে ধ্বংস হয়, ২৫ জন নিহত হয়।
১৯৭১ – দিনাজপুরের চড়ারহাট গ্রামে প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী।
১৯৭২ – বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।
১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট স্পিরো অ্যাগনিউ ফেডারেল আয়কর ফাঁকির অভিযোগে পদত্যাগ করেন।
১৯৭৫ – পাপুয়া নিউগিনি জাতিসংঘে যোগদান করে।
১৯৭৯ – ফিনল্যান্ডের ইউরাযোকির ওলকিলুওতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়।
১৯৮০ – আলজেরিয়ার উত্তরাঞ্চলে ৭.১ মাত্রার এল আসনাম ভূমিকম্পে ২ হাজার ৬৩৩ জন নিহত ও ৮ হাজার ৩৬৯ জন আহত হয়।
১৯৮০ – এল সালভাদরে ফারাবুন্দো মার্তি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫ – মার্কিন নৌবাহিনীর বিমান আকিলে লাউরো ছিনতাইয়ের অপরাধীদের বহনকারী মিশরীয় বিমানকে বাধা দিয়ে ইতালিতে অবতরণে বাধ্য করে।
১৯৮৬ – সালভাদের ভূমিকম্পে দুই সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালনের শুরু হয়।
১৯৯৭ – ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।
১৯৯৭ – উরুগুয়েতে অস্ট্রাল লিনিয়াস অ্যারিয়াস ফ্লাইট ২৫৫৩ বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়, ৭৪ জন নিহত হয়।
১৯৯৮ – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিন্দুতে বিদ্রোহীদের দ্বারা লিনিয়াস অ্যারিয়েন্স কঙ্গোলাইসের একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়, ৪১ জন নিহত হয়।
২০০২ – ইরাক যুদ্ধ : মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন প্রস্তাব অনুমোদন করে।
২০০৭ – শেখ মুজাফফর শুকর সয়ুজ টিএমএ-১১-এ চড়ে প্রথম মালয়েশীয় হিসেবে মহাকাশে যান।
২০০৯ – আর্মেনিয়া ও তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে জুরিখ প্রোটোকল স্বাক্ষর করে, তবে উভয় পক্ষই তা অনুমোদন করেনি।
২০১০ – দেশ হিসেবে নেদারল্যান্ডস অ্যান্টিলস বিলুপ্ত হয়।
২০১৫ – তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বোমা হামলায় ১০৯ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়।
২০১৮ – হ্যারিকেন মাইকেল ফ্লোরিডা প্যানহ্যান্ডেলে ক্যাটাগরি ৫ মাত্রার ভয়াবহ হারিকেন হিসেবে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭ জন, ফ্লোরিডায় ৪৫ জন নিহত হয় এবং আনুমানিক ২৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
২০১৮ – চীনের প্রধান অগ্নিনির্বাপক সংস্থা হিসেবে চায়না ফায়ার সার্ভিসেস ও পিপলস আর্মড পুলিশ ফরেস্ট্রি কর্পসের স্থলে ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়।
২০২২ – বেন বার্নানকি, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ যৌথভাবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন।
জন্ম
১৪৬৫ - প্রথম সেলিম, উসমানীয় খলিফা ও নবম উসমানীয় সুলতান।
১৬৮৪ - জাঁ-আন্টইনে ওয়াটেয়াউ, ফরাসি চিত্রশিল্পী।
১৭৩১ - হেনরি ক্যাভেন্ডিশ ফরাসি ইংরেজি রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৮১৩ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৮২২ - নরেন্দ্রকৃষ্ণ দেব, কলকাতার শোভাবাজারের মহারাজা।
১৮২৫ - পল ক্রুগার, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
১৮৩০ - দ্বিতীয় ইসাবেলা, স্পেনের রানী।
১৮৪৪ - বদরুদ্দিন ত্যাবজী, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি।
১৮৬১ - ফ্রিদতিয়ফ নানসেন, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার ও বিজ্ঞানী।
১৮৭০ - তিনকড়ি,বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী।
১৮৯৮ - তান ইউন-শান, চীনা পণ্ডিত এবং শান্তিনিকেতনে চীনা ভবনের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ।
১৮৯৯ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা।
১৯০০ - হেলেন হেইস, মার্কিন অভিনেত্রী।
১৯০০ - হেলেন হায়েজ, আমেরিকান অভিনেত্রী।
১৯০১ - আলবার্তো গিয়াকোমেটি, সুইস ভাস্কর ও চিত্রকর।
১৯০৬ - আর. কে. নারায়ণ, ভারতীয় লেখক।
১৯০৮ - সবুর খান, রাজনৈতিক পার্লামেন্টারিয়ান।
১৯০৮ - মারসে রোডোরেডা, কাতালান ভাষার স্প্যানিশ উপন্যাসবিদ।
১৯১০ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যারা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
১৯১২ - অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।
১৯১৩ - ক্লাউডে সাইমন, নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি ফরাসি লেখক।
১৯১৬ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক।
১৯২৪ - এড উড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩০ - হ্যারল্ড পিন্টার, ব্রিটিশ সাহিত্যিক, মঞ্চ নির্দেশক ও নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩০ - ইভ শোভাঁ, ফরাসি রসায়নবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৫ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
১৯৩৬ - গেরহার্ড এর্টল, জার্মান পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৭ - সিরাজুল ইসলাম, বাংলাদেশী মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।
১৯৪১ - কেন সারো-ওয়িওা, নাইজেরিয়া লেখক ও সমাজ কর্মী।
১৯৪৬ - নাওতো কান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৪ - রেখা, ভারতীয় অভিনেত্রী।
১৯৫৪ - ফার্নান্দো সান্টস, সাবেক পর্তুগিজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৭ - রুমিকো তাকাহাশি, জাপানি লেখক ও অঙ্কনশিল্পী।
১৯৬৩ - অনিতা মুই, হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী।
১৯৬৩ - ড্যানিয়েল পার্ল, মার্কিন ইহুদি সাংবাদিক।
১৯৬৬ - টনি অ্যাডামস, ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৭৪ - জুলিও রিকার্ডো ক্রুজ, সাবেক আর্জেন্টিনার ফুটবলার।
১৯৭৯ - নিকোলাস মাসু, চিলির টেনিস খেলোয়াড়।
১৯৮২ - ইয়াসির আল-কাহতানি, সৌদি আরব ফুটবল।
১৯৮৬ - এজেকিয়েল গারাই, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৯১ - জেরদান শাচিরি, সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৯৪ - বে সুজি, দক্ষিণ কোরীয় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।
মৃত্যু
১৯ ক্রিস্টাব্দ - গেরমানিকুস, রোমান জেনারেল।
৬৪৪ - পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
৬৮০ - আব্বাস ইবনে আলী, আলী ইবনে আবু তালিবের পুত্র।
৬৮০ - হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদি, বনু আসাদ গোত্রের লোক এবং আলী, হাসান ইবনে আলী এবং হুসেন ইবনে আলীর অন্যতম সঙ্গী ছিলেন।
৬৮০ - হুসাইন ইবনে আলী, ইসলামের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং আলি রদিয়াল্লাহুয়ানহু ও ফাতিমার রদিয়াল্লাহুয়ানহা এর পুত্র।
৬৮০ - আল-হোসেইন ইবন আলী ইবন আবি তালিব, ফাতিমা জাহরা’র পুত্র ও হাসান ইবন আলী’র কনিষ্ঠ ভ্রাতা।
১৫৩৯ - নানক, প্রথম শিখগুরু।
১৬৫৯ - আবেল তাসমান, ওলন্দাজ নৌ-অভিযাত্রী ও ব্যবসায়ী।
১৮২৭ - উগো ফস্কল, ইতালীয় লেখক ও কবি।
১৮৩৭ - চার্লস ফুরিয়ার, ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
১৮৭২ - উইলিয়াম এইচ. সেওারড, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪ তম মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী।
১৯১৩ - কাতসুরা তারো, জাপানি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৬৩ - এদিত পিয়াফ, ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৬৪ - গুরু দত্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।
১৯৭১ - সৈয়দ ওয়ালিউল্লাহ, বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার।
১৯৭৩ - লুডভিগ ভন মিসেস, অস্ট্রিয়ান-আমেরিকান অস্ট্রিয়ান স্কুল অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, তর্কশাস্ত্রী এবং সমাজবিজ্ঞানী।
১৯৮১ - জ্যাকব চার্লস গুটম্যান, মার্কিন ব্যবসায়ী ও সমাজসেবী।
১৯৮৩ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৪ - আবদুল করিম আমিরি ফিরুজকুহি, ইরানের প্রখ্যাত কবি, গবেষক ও অধ্যাপক।
১৯৮৪ - আয়াতুল্লাহ মীর্যা খলিল কামারেহয়ী, বিখ্যাত মুফাসসির ও অধ্যাপক।
১৯৮৫ - ইউল ব্রাইনার, রুশ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।
১৯৮৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক।
১৯৯৪ - শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান), বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
২০০০ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।
২০০৪ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
২০০৫ - মিল্টন ওবোতে, উগান্ডা রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
২০১০ - জোয়ান সুথেরলান্ড, অস্ট্রেলীয় সুইস সরু ও অভিনেত্রী।
২০১১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।
২০১৫ - রিচার্ড এফ. হেক, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।
২০১৯ - রাম মোহন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী।
২০২১ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের।
২০২২ - মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একসময়ের ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী।
সময়ের আলো/মহু