যুব উন্নয়ন অধিদফতরের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত

2026-10-10T15:56:37+00:00
2026-10-10T15:56:37+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
যুব উন্নয়ন অধিদফতরের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম 
যুব উন্নয়ন অধিদফতরের লোগো। ছবি : সংগৃহীত
প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় যুব উন্নয়ন অধিদফতর।


অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য আনুষঙ্গিক তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুব উন্নয়ন অধিদফতর  স্থগিত  পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: