এসএসসিতে ফেল করলেও মিলবে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। এ উদ্যোগের আওতায় কারিগরি

2026-10-10T16:27:33+00:00
2026-10-10T16:27:33+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
এসএসসিতে ফেল করলেও মিলবে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম 
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। এ উদ্যোগের আওতায় কারিগরি প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থাও করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা হবে।


তিনি জানান, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহীদের নিজ এলাকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হবে। যাদের ব্যবসার ভালো ধারণা রয়েছে, তাদের জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাপানি, কোরীয়, চীনা ও ইউরোপীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন। তার মতে, তিন থেকে ছয় মাসের ভাষা শিক্ষা ও স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ তরুণদের দ্রুত আত্মনির্ভরশীল হতে সহায়তা করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসএসসি বা এইচএসসিতে প্রত্যাশিত ফল না পাওয়া মানেই জীবনে ব্যর্থতা নয়। পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এসএসসি  ফেল  প্রশিক্ষণ  চাকরি  সুযোগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: