‘ইউনুস গং এর ফাঁসি চাই’ পোস্টার সাঁটানোর অভিযোগে লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে

2026-10-11T00:02:23+00:00
2026-10-11T00:05:41+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘ইউনুস গং এর ফাঁসি চাই’ পোস্টার সাঁটানোর অভিযোগে লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০২ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ১২:০৫ এএম
ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে প্রথমে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইউনুস গং এর ফাঁসি চাই  পোস্টার  অভিযোগ  লীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: