২৪০ রানে অলআউট আফগানিস্তান, ইতিহাসের পাতায় হাসান

ক্রীড়া ডেস্ক

খেলা

আবু ধাবি টেস্টে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে

2026-10-11T13:17:26+00:00
2026-10-11T13:17:26+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
খেলা
২৪০ রানে অলআউট আফগানিস্তান, ইতিহাসের পাতায় হাসান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম 
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
আবু ধাবি টেস্টে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪০ রানে।

রোববার (১১ অক্টোবর) ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে আফগানরা। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ১০৬ রানের। আজ ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান, ইবাদত ২টি। 

এদিন বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখাও পেয়েছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)। আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০ (রহমত ১০৫*, মালিক ৬২; হাসান ৫/৫৫, ইবাদত ৪/৫৬)। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে এগিয়ে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   টেস্ট  হ্যাটট্রিক  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: