যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস : শাস্তি ও ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক

চাকরি

পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় স্থগিত করা হয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা।

2026-10-11T15:00:59+00:00
2026-10-11T15:03:11+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
চাকরি
যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস : শাস্তি ও ক্ষতিপূরণ দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৩:০৩ পিএম
গতকাল মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে প্রার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় স্থগিত করা হয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। এ ঘটনায় প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। একই সঙ্গে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় ও জেলা শহরে সম্প্রসারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ এবং অব্যবস্থাপনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে পুরনো অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে এখনো মুক্ত হওয়া সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য চাকরিপ্রত্যাশী কষ্ট করে ঢাকায় এসে পরীক্ষা দিতে যোগ দিয়েছিলেন। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মাথায় ওএমআর শিট কেড়ে নিয়ে তা স্থগিত করা তরুণদের আর্থিক, শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তিতে ফেলেছে। এই অদক্ষতা ও অনিয়মের দায়ভার কোনোভাবেই চাকরিপ্রার্থীদের ওপর চাপিয়ে দেওয়া যায় না।

বাংলাদেশ যুব ফ্রন্টের পক্ষ থেকে ৩টি দাবি জানানো হয়েছে– প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। পরীক্ষায় অংশ নিতে এসে ক্ষতিগ্রস্ত হওয়া বেকার পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। চাকরিপ্রার্থীদের রাজধানীমুখী হওয়া ও ক্রমাগত হয়রানি বন্ধ করতে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় ও জেলা শহরগুলোতে সম্প্রসারণ করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেকার তরুণদের এই দুর্ভোগ ও অনিশ্চয়তার অবসানে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সময়ের আলো/মহু
  বিষয়:   যুব উন্নয়ন  নিয়োগ  প্রশ্নফাঁস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: